ট্রেনের নিচে ঝাপ দিয়ে বাবা-মেয়ের আত্মহত্যা

ট্রেনের নিচে ঝাপ দিয়ে বাবা-মেয়ের আত্মহত্যা

প্রতিকী ছবি

নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে একই সঙ্গে বাবা-মেয়ে নিহত হয়েছেন। পারিবারিক কলহে তারা ট্রেনের নিচে ঝাপ নিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রানীনগর উপজেলার চকের ব্রিজ এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে তারা নিহত হন।

নিহতরা হলেন, কোরবান আলী (৩৬) ও তার মেয়ে কোহেলি খাতুন (১২)। তাদের বাড়ি রানীনগর উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর (জিয়ানীপাড়া) গ্রামে। নিহত কোরবান বাকপ্রতিবন্ধী ছিলেন।

নিহত কোরবানের ভাতিজা মো. মোমিন বলেন, সকাল ৮টার দিকে রাণীনগর বাজারে যাওয়ার কথা বলে কোরবান চাচা বাড়ি থেকে বের হন। সঙ্গে তার মেয়ে কোহেলি খাতুনও ছিল। এরপর সাড়ে ১০টার দিকে চকের ব্রিজ এলাকায় রেল লাইনের ওপড় তাদের দ্বিখন্ডিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে আমাদেরকে খবর দেওয়া হয়।

তিনি জানান, স্ত্রীর সঙ্গে কোরবানের পারিবারিক কলহ চলছিল। গতকাল শনিবার থেকে কোরবানের স্ত্রী বাড়িতে নেই। কোথায় গেছে, সঠিক জানা যায়নি। পারিবারিক কলহের জেরে কোরবান মেয়েকে নিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দীন বসুনিয়া বলেন, তার গ্রামের লোকজনের ভাষ্যমতে- পারিবারিক কলহের জেরে কোরবান আলী তার মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। যেহেতু ঘটনাস্থল রেলওয়ে থানার ভেতরে তাই তাদের মরদেহ উদ্ধারের জন্য সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের দুজনের (বাবা-মেয়ের) মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে সান্তাহার জিআরবি থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme