ডিসির বাংলোর গর্তে মিললো সংসদ নির্বাচনের সিলমারা বিপুল ব্যালট

ডিসির বাংলোর গর্তে মিললো সংসদ নির্বাচনের সিলমারা বিপুল ব্যালট

নাটোরের জেলা প্রশাসকের পুরোনো বাংলোর ভেতরে মিলল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল পরিমাণ ব্যালট পেপার। যার বেশিরভাগই সিলমারা ব্যালট পেপার।

শনিবার দুপুরে শহরের কান্দিভিটুয়ায় জেলা প্রশাসকের পুরোনো বাংলোর বাঁশঝাড়ের নিচে মাটিতে পুঁতে রাখা ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। তবে বেশিরভাগ ব্যালট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোর (লালপুর-বাগাতিপাড়া) আসনের। এর আগে গতকাল বিকেলে ডিসির পুরোনো বাংলোর পুকুর থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। তবে এতো পরিমাণে ব্যালট পেপার উদ্ধার নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, দ্বিতীয় দিনের মতো ডিসির পুরোনো বাংলোর ভেতরের পুকুরে অস্ত্র উদ্ধার অভিযান চলছিল। এসময় ব্যালট পেপারগুলো গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী বিপুল পরিমাণে ব্যালট পেপারগুলো উদ্ধার করে।

জেলা প্রশাসনের এনডিসি রাশেদুল ইসলাম বলেন, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ব্যালট পেপারগুলো ট্রেজারিতে ছিল। এরপর উপজেলা পরিষদের নির্বাচনের সময় স্থান সংকুলানের কারণে এগুলো পুরোনো বাংলোতে রাখা হয়। সেখান থেকে কে বা কারা এই ব্যালটগুলো নষ্ট করেছে তা আমাদের জানা নেই। তবে বাকি যে ব্যালটগুলো ছিল সেগুলো নির্বাচন কমিশনের টেন্ডার হয়েছে সেই টেন্ডারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme