ড্রামট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

ড্রামট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কিশোরগঞ্জের হোসেনপুরে ব্যাটারি চালিত অটোরিকশা ও ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কের আদু মাস্টার বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কিশোরগঞ্জ সদর থানার বকামালিয়ার চর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে অটোচালক আলম মিয়া (৫০)। একজন মাদরাসা ছাত্রসহ বাকি দুইজনের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হোসেনপুর থেকে ব্যাটারি চালিত অটোরিকশা ৩ যাত্রী নিয়ে কিশোরগঞ্জ

যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়। এ সময় অটোরিকশা চালক আলম মিয়া (৫০) ঘটনাস্থলে মারা যায়। আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে ১৩ বছর বয়সী অজ্ঞাত মাদরাসা পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়। বাকি ২ জনকে মুমূর্ষ অবস্থায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তাদেরও মৃত্যু হয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme