তিন ক্যাটাগরিতে দেশসেরা জয়পুরহাট জেলা পুলিশ

তিন ক্যাটাগরিতে দেশসেরা জয়পুরহাট জেলা পুলিশ

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন মামলা তদন্তের পর আদালতে জমা দেওয়া চার্জশীটে ভিত্তিতে সাজা হয়েছে ৬৭.৬৮ শতাংশ আসামির। যা দেশের মধ্যে সর্বোচ্চ। এছাড়া ওয়ারেন্ট তামিল ও আইনশৃঙ্খলা উন্নয়ন সূচকে প্রথম স্থান অর্জন করেছে জয়পুরহাট জেলা পুলিশ।

এদিকে তিন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করায় জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমকে অভিনন্দন জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ তথ্য উঠে আসে।

জানা গেছে, ওয়ারেন্ট তামিলে ‘ওয়ারেন্ট মাস্টার’ খ্যাত জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম সারাদেশের মধ্যে এবারও জিআর, সিআর ও সাজা এই তিনটি ক্যাটাগরিতেই প্রথম হয়েছেন। এছাড়া আইনশৃংখলা উন্নয়ন সূচকে সারাদেশে ‘গ’ ক্যাটাগরিতে জয়পুরহাট জেলা বরাবরের মতো প্রথম স্থান অর্জন করেছে।

পুলিশ সুপার নূরে আলম বলেন, জয়পুরহাট জেলা পুলিশ মামলা তদন্ত কার্যক্রম সঠিক ভাবে তদারকির পাশাপাশি বিচারিক কার্যক্রমের সময় সাক্ষীদের হাজির করা ও নিবিড়ভাবে তদারকি করা হয়। এছাড়া আসামি গ্রেফতারের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে করা হয়েছে। এতে করে জয়পুরহাট জেলা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। আগামীতেও এই অর্জন আমরা ধরে রাখবো।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme