দুই শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

দুই শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

নিউজ ডেস্ক


খুলনায় দুই নবজাতককে হত্যার পর এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার সকালে ডুমুরিয়া উপজেলার কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালের কোনো এক সময় নিজ বাড়িতে ডলি বেগম তার দুই সন্তানকে হত্যা করে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।পারিবারিক কলহের কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ডুমুরিয়া থানা ওসি সুকান্ত সাহা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme