ডেস্ক রিপোর্ট:
দৈনিক দেশ রূপান্তরের শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানা জামিনে মুক্ত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি কারাগার থেকে ছাড়া পান। এ দিন অ্যাডিশনাল ডেপুটি ম্যাজিস্ট্রেট জেবুন নাহার রানার জামিনের আদেশ মঞ্জুর করেন।
এর আগে শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনের কাছে তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে সাংবাদিক শফিউজ্জামান রানা আবেদন করেন। তিনি ওই আবেদনের রিসিভড কপি চাওয়ায় ক্ষিপ্ত হন ওই ইউএনও।
এ সময় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিক রানাকে ছয় মাসের জেল দেওয়া হয়।
এ নিয়ে দেশজুড়ে সাংবাদিকদের মাঝে ক্ষোভের ঝড় ওঠে। বিভিন্ন জেলায় এর প্রতিবাদে কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।
Leave a Reply