দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন কাজ: কৃষিমন্ত্রী

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন কাজ: কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন একটি কাজ। দ্রব্যের দাম মূলত চাহিদা ও জোগানের ওপর নির্ভর করে। তারপরও আমরা দ্রব্যমূল্য ভ্যানওয়ালা, রিকশাওয়ালা, দরিদ্র ও মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছি। এ জন্য আমরা একটি পদক্ষেপ নিয়েছি, সফল হবো কিনা নিশ্চিত বলা যাচ্ছে না। তবে কিছুটা হলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছি।

শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার সৃষ্টিসংঘ মাঠে শওকত মোমেন শাহজাহান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে আসবে না অথচ সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হবে। নির্বাচন কমিশনের কাছে এই প্রক্রিয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। সারা পৃথিবীতে এভাবেই নির্বাচন হয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme