ধর্ষণের পর নারীকে হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

ধর্ষণের পর নারীকে হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক:

ফরিদপুরে এক নারীকে (২৬) ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

সোমবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান এ রায় দেন।

রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ফরিদপুর সদরের মামুদপুর এলাকার আরজু মল্লিক (৩১) আদালতে উপস্থিত ছিল এবং অপরজন একই এলাকার সবুজ মিয়া (৩৬) পলাতক থাকায় তার অবর্তমানে এ রায় দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২১ ডিসেম্বর ফরিদপুর সদর উপজেলার মামুদপুর গ্রামের একটি কলার বাগান থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহটি উদ্ধার করে পুলিশ। মৃত নারীর পরনে লাল রঙের সালোয়ার ও কালো রঙের বোরখা ছিল। তরুণীর গলায় কালো দাগ ছিল। এলাকাবাসী মরদেহটি পড়ে থাকতে দেখে পরে থানায় খবর দেয়। ওই নারীর পরিচয় প্রথমে জানা যায়নি। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক  আব্দুল গফ্ফার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে ওই দিনই ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

পরে এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন তদন্ত করে জানতে পারেন এ নারীর বাড়ি চট্টগ্রামের পাঁচশাইল গ্রামে। পরে তিনি ফরিদপুরের মামুদপুর গ্রামের আরজু ও সবুজকে আসামি করে ২০১৮ সালের ১৯ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme