ধামইরহাটে উপকারভোগীদের সাথে এমপির মতবিনিময়

ধামইরহাটে উপকারভোগীদের সাথে এমপির মতবিনিময়

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন কল্যানমূলক সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতাভুক্ত উপকারভোগীদের সঙ্গে স্থানীয় সংসদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নাজমুল হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে খেলনা ইউনিয়নের সকল পর্যায়ের উপকারভোগীদের সাথে মত বিনিময় করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি বাহাউদ্দীন ফারুকী বিপিএম,পিপিএম, জেলা পরিষদের সদস্য নুরুজ্জামান সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, ওসমান গনী, মাহাফুজুল আলম (লাকী), গোলাম কিবরিয়া, প্যনেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, মেহেদী হাসান, শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোল, সাবেক ধামইরহাট ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদু, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইনজামামুল হক শিমুল, উপজেলা ছাত্র লীগের সভাপতি আবু সুফিয়ান হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবু ও সাধারণ সম্পাদক সুমন হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জন সাধারণ উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme