ধামইরহাটে হুইল চেয়ার ও স্মার্ট সাদাছড়ি বিতরণ

ধামইরহাটে হুইল চেয়ার ও স্মার্ট সাদাছড়ি বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে সমাজসেবা দপ্তরের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন সমাজসেবা অধিদপ্তরের সুবর্ণ নাগরিক কার্ডধারী অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে ইউএনও মো. আবু হাসানের সভাপতিত্বে ১০ জনের মাঝে হুইল ও ৩ জনের মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

এ সময় ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, ফিল্ড সুপারভাইজার খবির চন্দ্র মাহাতো, ইউনিয়ন সমাজকর্মী শামীম হোসেন, নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

হুইল চেয়ারম্যান পেয়ে সমাজের অবহেলিতদের মুখে আনন্দের হাসি দেখা যায়।

এ সময় অবহেলিত এই প্রতিবন্ধীদের আরও যাবতীয় সকল সুযোগ পর্যায়ক্রমে প্রদান করা হবে বলে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme