নওগাঁয় ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

নওগাঁয় ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

প্রতিকী ছবি

নওগাঁয় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে শহরের খলিসাকুড়ি মোড় এলাকায় অটো রাইস মিলের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কোলা পালসা গ্রামের মৃত আব্দুল হাকিম কবিরাজের ছেলে আফাজ উদ্দিন কবিরাজ (৫৫) ও তার স্ত্রী শামসুন্নাহার বিলকিস (৪৮)।

জানা যায়, মঙ্গলবার দুপুরে আফাজ উদ্দিন তার স্ত্রী শামসুন্নাহার বিলকিসকে নিয়ে নওগাঁ শহর থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি বদলগাছী উপজেলার কোলা পালসা গ্রামে যাচ্ছিলেন। পথে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের খলিসাকুড়ি মোড় এলাকায় মজুমদার অটো রাইস মিলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আফাজ ও বিলকিস।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ শেষ করে মরদেহ থানায় নিয়ে এসেছে। পরে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  ময়নাতদন্তের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme