নওগাঁ প্রতিনিধিঃ
বে-সরকারী সংস্থা নওগাঁয় আঞ্চলিক পল্লী উন্নয়ন সংস্থা (আপোস) এর উদ্যোগে গরীব,অসহায় দুঃস্থ ও শীতার্ত ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে শীতবস্ত্র বিতরন করেন, আপোসের সভাপতি মোঃ হামিদুর রহমান। গতকাল মঙ্গলবার বিকেলে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে আপাসের নির্বাহী পরিচালক এস,এম শহীদুল আলম, কার্যকরী সদস্য পারুল আকতার বানু, ধ্রবতারার মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী মর্জিনা বানুসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আপোসের নির্বাহী পরিচালক জানান, প্রতি বছরের ন্যায় এবারেও দুঃস্থ ও অসহায় শীতার্ত ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
Leave a Reply