শেরপুরের নালিতাবাড়ীর পানি হাটায় ঘুরতে এসে ভোগাই নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে বিকালের দিকে ডুবুরি দল দু’জনের লাশ উদ্ধার করে।
মৃত শিক্ষার্থীরা হলো-ময়মনসিংহ সদর উপজেলার হুমায়ুন কবিরের ছেলে সপ্তম শ্রেণিতে পড়ুয়া সাজিদ। অপরজন হালুয়াঘাটের আহমদ আলীর কলেজ পড়ুয়া ছেলে মিহান।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, হালুয়াঘাট নানার বাড়িতে পরিবারের সাথে বিয়ের অনুষ্ঠানে আসে তারা। আজ সকালের দিকে সহপাঠীদের সাথে পানিহাটা পর্যটন কেন্দ্র মিশন এলাকায় ঘুরতে যায়। একপর্যায়ে কয়েকজন ভোগাই নদীতে নামে সাঁতার কাটতে। নদীতে পানি কম থাকলেও স্রোত ছিল বেশ। স্রোতে কয়েকজন ভেসে যায়।
একপর্যায়ে কয়েকজন উঠতে পারলেও ডুবে যায় সাজিত ও মিহান। অনেক চেষ্টার পর তাদের পাওয়া না গেলে একপর্যায়ে বিকেলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ডাকা হয়। ডুবুরি দল কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুই ছাত্রের মরদেহ উদ্ধার করে।
Leave a Reply