নাটোর প্রতিনিধি, ২৪ মার্চঃ
তোষক বানিয়ে পাচারের সময় নাটোরে একটি ট্রাক ও প্রাইভেট কার থেকে দেড় মন গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।আটক করা হয়েছে ৬ মাদক কারবারীকে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর একটি গোয়েন্দা টিম শনিবার রাত ৯টার দিকে নাটোর সদর উপজেলার হয়বতপুর বাজারে নাটোর-ঢাকা মহাসড়কে অবস্থান নেয়।এসময় নাটোরমুখী একটি মিনি ট্রাক ও একটি প্রাইভেট কারে তল্লাসী চালিয়ে তোষকের আদলে বানানো ৩টি প্যকেট থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করে।আটক করা হয় কুড়িগ্রামের নুরুল আমিন,নাজমুল হক,নজরুল ইসলাম,এরশাদুল হক ও রংপুরের বকুল নামে ৬ মাদক কারবারীকে।
পরে তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয়।
আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত আটক চোরাকারবারিরা এ ধরনের ব্যবসা চালিয়ে আসছিলো বলে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান।
Leave a Reply