নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
বড়াইগ্রাম থানার ওসি মাহাবুর রহমান জানান, শুক্রবার সাড়ে ১০টার দিকে উপজেলার মুশিন্দা এলাকায় এক প্রতিবন্ধী (১৪) কিশোরীকে মোবাইল ফোনে বাড়ির বাহিরে ডেকে নেয় প্রতিবেশী মনির হোসেন সরকার নামে এক যুবক। পরে কিশোরীকে বাড়ির পাশে আম বাগানে নিয়ে ধর্ষণ করে কামরুল ইসলাম নামে অপর এক যুবক। এ সময় কিশোরীর পরিবার তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে আম বাগান থেকে তাকে উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে মুশিন্দা এলাকার মনির হোসেন সরকার, কামরুল ইসলাম ও মাহফুজ নামে ৩ যুবককে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে মাহফুজকে ছেড়ে দেয়া হয়। পরে কিশোরীর বাবা বাদী হয়ে দুইজনকে আসামি করে বড়াইগ্রাম থানায় মামলা করেন।
Leave a Reply