নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

প্রতিকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার পৌনে ৪টায় নাসিক ৭ নম্বর ওয়ার্ডস্থ কদমতলী এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- নীলফামারী জেলার ডিমলা থানার মৃত ভেজাল বর্মণের ছেলে ছায়া পদ (৪৫) ও একই জেলা এবং থানার হরিসের ছেলে নীল দাস (৬০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী পুকুরপাড় এলাকাস্থ ফয়সাল আহমেদ নামক এক ব্যক্তির মালিকানাধীন ৬ তলা ভবনের নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিল ভিকটিমরা। কাজ করাকালীন সময়ে ৩ তলার ছাঁদ থেকে পড়ে বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তারা। পরে তাৎক্ষণিকভাবে অন্যান্য শ্রমিকরা ভিকটিমদের নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আমরা টিম পাঠিয়েছিলাম। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই তাদের স্থানীয়রা নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাদের মৃত্যু হয়েছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয় নাই। থানাও কেউ অভিযোগ দেয় নাই।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme