পাঁচবিবিতে ইফতার ও দোয়া মাহফিল

পাঁচবিবিতে ইফতার ও দোয়া মাহফিল

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি


জয়পুরহাট পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়ন বাসীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম।

বক্তব্যে ফয়সল আলিম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা বলেন, আগামীর বাংলাদেশ গড়তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারন করে জাতীয় ও বৃহত্তর স্বার্থে বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে একসাথে কাজ করতে হবে। পাশাপাশি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহব্বান জানান।

ইফতার পূর্ব মুহুর্তে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণঅভ্যুত্থানে নিহত – আহতদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন – বীর মুক্তিযোদ্ধা ও পাঁচবিবি থানা বিএনপি’র সাবেক সভাপতি আবদুর রব বুলু, পাঁচবিবি থানা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক এবং বালিঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, পাঁচবিবি পৌর বিএনপি’র সাবেক  সাংগঠনিক সম্পাদক  আবুল খায়ের স্বপন,পৌর বিএনপি’র আহবায়ক সদস্য রেজাউল করিম, জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, জয়পুরহাট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, জয়পুরহাট জেলা যুবদলের সাবেক সদস্য আতিকুর ইসলাম সোহাগ, জয়পুরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাসানুজ্জামান আলম, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক রাফিউর রহমান রেফা, পাঁচবিবি পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিব সরদার সহ পাঁচবিবি থানা ও পৌর বিএনপি’র বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছুরত জামান মাষ্টার।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme