জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে মমেছা বেগম(৬৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার বাগজানা ইউনিয়নের বাগজানা খায়ের মন্ডলে পুকুর পার সংলগ্ন রেল লাইনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা উপজেলার বাগজানা ইউনিয়নের বাগজানা মাস্টারপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের স্ত্রী।
সান্তাহার জিআরপি পুলিশের ওসি মুক্তার হোসেন জানান, বৃদ্ধ মহিলা দীর্ঘদিন থেকে ক্যান্সার ও মাথার সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন রাত ৩ টার সময় বাড়ী থেকে বের হয়ে পার্শ্ববতী রেল লাইনের দিকে ঘুরতে যান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারা যান। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply