জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাঁচগাছি গ্রামে পুকুরের পানিতে পানিতে ডুবে ফারজানা নামে দুই বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ফারজানা একই গ্রামের সুলতান মিয়ার মেয়ে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, শিশু ফারজানা বাড়ির উঠোনে খেলা করছিল। এরই এক পর্যায়ে সবার অগোচরে সে নিজ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুপর পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এরপরে পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবার ও স্থানীয় লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply