পাঁচবিবিতে বিনামূল্যে নলকূপ বিতরণ

পাঁচবিবিতে বিনামূল্যে নলকূপ বিতরণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গ্রামীণ সুবিধাবঞ্চিত ২৫০’টি পরিবারের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহের নিমিত্তে বিনামূল্যে নলকূপ বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বে-সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ছওয়াব (এসবিডবিøউএবি)-এর উদ্যোগে উপজেলার গরীব অসহায়দের মাঝে নলকূপগুলো বিতরণ করা হয়।

সংস্থার সহকারি সমন্বয়ক খোরশেদ আলমের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, সমাজসেবা অফিসার হাবিবুর রহমান হাবিব, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, আয়মারসুলপুর চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন, এসডিএসের নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, জেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক মীর রেজাউল করিম, সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু সাঈদ মোল্লা ও উপজেলা শাখা ব্যবস্থাপক তানভীর আহম্মেদ শুভ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme