পাঁচবিবিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ

পাঁচবিবিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে তরুন সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

শনিবার বিকালে জয়পুরহাট জেলা প্রশাসকের আয়োজনে পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

প্রীতি ম্যাচে জেলা প্রশাসক বনাম পাঁচবিবি পৌরসভা ফুটবল দল অংশ গ্রহন করেন।

প্রীতি ম্যাচে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, সহকারি কমিশনার (ভুমি) মারুফ আফজাল রাজন, মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা ক্রিড়া সংস্থার সাঃ সম্পাদক মোরশেদ আলম লেবু, পাঁচবিবি উপজেলা ক্রিড়া সংস্থার সাঃ সম্পাদক এটিএম জাহিদুল রহমান রানা ও যুগ্ন-সম্পাদক মোজ্জাফর রহমান রানা সহ অনেকেই।

খেলায় জেলা প্রশাসক দল (১-০) গোলে পৌরসভা ফুটবল দলকে পরাজিত করে। খেলা শুরুর আগে একটি মাদক বিরোধী র‌্যালিতে অতিথিদের অংশ গ্রহনে পৌর শহর প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme