পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবকদল নেতা নিহত

পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবকদল নেতা নিহত

পাঁচবিবি (জয়পুরহাট প্রতিনিধি)


জয়পুরহাটের পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম নাসির বিপ্লব নিহত হয়েছেন। সোমবার ইফতারের আগে পাঁচবিবি উপজেলার ফিসকার ঘাট এলাকায় মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম নাসির বিপ্লব পাঁচবিবি উপজেলার মধ্য মালঞ্চ গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম জানান, সোমবার ইফতারের আগে পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজার থেকে বিপ্লব মোটরসাইকেল নিয়ে পাঁচবিবির দিকে আসছিলেন। পথে ফিসকার ঘাট এলাকায় একটি সিএনজি সড়কে ঘোরার চেষ্টা করলে মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন বিপ্লব। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme