পাঁচবিবিতে স্বর্ণের দোকানে তল্লাশীর সময় দুই ভুয়া ডিবি পুলিশ আটক

পাঁচবিবিতে স্বর্ণের দোকানে তল্লাশীর সময় দুই ভুয়া ডিবি পুলিশ আটক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চানপাড়া বাজারে পুলিশ পরিচয়ে স্বর্ণের দোকানে তল্লাশির সময় দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, নওগাঁ জেলার আত্রাই উপজেলার কালিকাপুর গ্রামের তৈয়ব সরকারের ছেলে সাগর হোসেন (৩০) ও নওগাঁ সদর উপজেলার জগতসিংহপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইমরান হোসেন (২১)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম জানান, শনিবার দুপুরের দিকে পাঁচবিবি উপজেলার চানপাড়া বাজারে তাপস কুমার পালের স্বর্ণের দোকানে ওই দুই ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তল্লাশি শুরু করে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে পাঁচবিবি থানা পুলিশকে খবর দেয়। এরপর পাঁচবিবি পুলিশ ডিবি অফিসে ফোন করে তারা আসল পুলিশ নয় বলে বিষয়টি নিশ্চিত হলে তাদের আটকিয়ে রাখতে বলেন। এরপর পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme