পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড ও বোয়ালখালীতে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, সীতাকুণ্ডের কুমিরায় ডুবে মৃত্যুরা হলেন- আবদুল্লাহ (৫) ও সীমা আক্তার (৯), সম্পর্কে তারা খালা-ভাগ্নে। বোয়াখালীতে নিহত শিশুর নাম আহাত নূর (৪)। শুক্রবার এ দুই দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের রহমতপুর গ্রামের আমেনা কলোনির পাশের একটি পুকুরে পরিবারের অজান্তে গোসল করতে নামে আবদুল্লাহ ও সীমা আক্তার। একপর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাদের নিথর দেহ ভেসে উঠতে দেখেন পরিবারের সদস্যরা। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের নবাব আলী চৌধুরী বাড়ির উঠোনে খেলছিলো আহাত। খেলতে খেলতে একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে পড়ে যায়। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme