নিউজ ডেস্ক:
সাতক্ষীরার আশাশুনিতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কুড়িকাহুনিয়া গ্রামে এঘটনা ঘটে।
মৃতরা হলেন- কুড়িকাহুনিয়া গ্রামের আলম হাওলাদারের মেয়ে আনিকা সুলতানা (৫) ও ওহিদুল মোড়লের মেয়ে জান্নাতুল নাইম (৫)। তারা দুজনই তালতলা বাজারের করিমুন্নেসা কিন্ডার গার্টেনের শিশু ওয়ানের ছাত্রী ছিল।
শিশু দুজনের পরিবার জানায়, মঙ্গলবার সকালে বিদ্যালয়ে গিয়েছিল আনিকা ও জান্নাত। স্কুল থেকে ফিরে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল তারা। এরই মধ্যে হঠাৎ পুকুরে ডুবে যায় তারা। এদিকে, দীর্ঘসময় তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। এক পর্যায়ে স্থানীয় ওহিদুল নামের এক কিশোর দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে আনিকাকে ভাসতে দেখে।
Leave a Reply