গত ২৪ অক্টোবর জয়পুরহাটের আক্কেলপুরের রায়কালী ইউনিয়নে একটি অনলাইন নিউজ পোর্টালে রায়কালী বাজারে অ্যাডভোকেট ইমন মাহমুদ এর উপর হত্যা ও হামলা অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন মোজাম্মেল হোসেন চৌধুরী
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, প্রথমেই আমি বলতে চাই আমি এ ঘটনার সাথে কোনভাবেই জড়িত ছিলাম না এবং বিগত ২৪ /১০ /২০২৫ইং তারিখে আমি রায়কালীতে ছিলাম না। ও ঘটনার সংঘটিত স্থানেও ছিলাম না এতে আমার উপর একটি মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন অভিযোগ বটে, যা আমার ও পরিবারের সুনাম ক্ষুন্ন করছে।
আমি মোজাম্মেল হোসেন চৌধুরী সাবেক অধ্যক্ষ কালাই ডিগ্রী কলেজ, এবং আক্কেলপুর থানা দুর্নীতি দমন কমিশনের সদস্য ও রায়কালী বাজার বণিক সমিতির উপদেষ্টা।
আমি রায়কালী বাজারে মাদক ব্যবসা চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়ে আমি সব সময় সোচ্চারও প্রতিবাদী ছিলাম, যার পরিপ্রেক্ষিতে একটি কুচক্রী মহলে অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় আমার প্রতিবাদী কর্মকান্ড থেকে বিরত রাখার জন্য সুপরিকল্পিতভাবে একটি মহলে প্ররোচনায় আমার বিরুদ্ধে আইনজীবী ইমন মাহমুদ এর দ্বারা এই মিথ্যা বানোয়াট অভিযোগ থানায় দায়ের করা হয়।
তিনি আরো জানান ইতিপূর্বে আমি কখনো আইনজীবী ইমাম মাহমুদকে দেখি নাই তথাপিও আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়।
আরেক ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান আমি বাজার থেকে কাজের উদ্দেশ্যে বাইরে গিয়েছিলাম এবং ফিরে এসে লোকমুখে শুনতে পাই বাজারে এডভোকেট ইমন মাহমুদ এর সাথে কে বা কার ধাক্কাধাক্কি এবং কথা কাটাকাটি হয়েছে। এ বিষয়ে দৈনিক নিউসান নিউজ পোর্টালের সাংবাদিক আমার কাছে ঘটনা বিষয়ে জানতে চাইলে আমি কিছুই বলতে পারিনি বরং আমার নামে মিথ্যা এবং বানোয়াট লেখালেখি করেছে ওই সাংবাদিক।
উক্ত ঘটনা সম্পর্কে রায়কালী বাজার সমিতির সহ-সভাপতি রেজাউল ইসলাম জানান বাজারের দোকান বিষয়ে আমরা একটি মিটিং করছিলাম কিন্তু কার সাথে কি হয়েছে আমি কিছুই জানিনা এবং এই ঘটনায় যাদেরকে আসামি করে থানায় অভিযোগ করা হয়েছিল তারা কেউ বাজারে ছিল না, কিন্তু অ্যাডভোকেট ইমন মাহামুদ আমাদের নামে মিথ্যা অভিযোগ করেছে, যা আইন পরিপন্থী কাজ।
এবং এলাকাবাসীর সূত্রে জানা যায় উক্ত ঘটনায় যাদের নামে থানায় অভিযোগ করা হয়েছে তারা কেউ এই ঘটনার সাথে সম্পৃক্ত নয় বরং তাদের সম্মান এবং আত্মামর্যাদা ক্ষুন্ন করাই একটি কুচক্রী মহলের কাজ বলে দাবি তুলেন এলাকাবাসী।
Leave a Reply