প্রেমের টানে চীন থেকে এসে রংপুরে বিয়ে

প্রেমের টানে চীন থেকে এসে রংপুরে বিয়ে

রংপুরের মিঠাপুকুরে প্রেমের টানে চীন থেকে এসে বিয়ে করেছেন এক চীনা যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা সম্পর্ক শেষ পর্যন্ত বিয়েতে গড়ায়।

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা তৌহিদুল ইসলামের মেয়ে আনিকা আক্তারের সঙ্গে চীনা নাগরিক মা লিয়াংহুইয়ের অনলাইনে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পরিবার সূত্রে জানা যায়, গত পাঁচদিন আগে মা লিয়াংহুই বাংলাদেশে এসে আনিকার বাড়িতে পৌঁছান। এরপর দুই পরিবারের সম্মতিতে শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১০টার পর তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সামাজিক ও ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের কাজ সম্পন্ন করা হয়। বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয়রা নবদম্পতিকে দেখতে ভিড় করছেন।

বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজ মহসিন বাহাদুর বলেন, অনলাইনে পরিচয়ের মাধ্যমে তাদের সম্পর্ক গড়ে ওঠে। পরে চীনা যুবক বাংলাদেশে এসে আনিকার পরিবারে আসেন এবং পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme