প্রেসক্লাব কালাই এর দোয়া ও ইফতার মাহফিল

প্রেসক্লাব কালাই এর দোয়া ও ইফতার মাহফিল

তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর, স্টাফ-রিপোর্টার


“নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা, সত্যতা ও সততা আমাদের শক্তি” এই প্রতিপাদ্য সামনে নিয়ে জয়পুরহাটের কালাইয়ের প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার প্রেসক্লাব কালাই এর নিজস্ব কার্যালয়ে প্রেসক্লাব কালাই এর আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বিকেলে পর থেকেই প্রেসক্লাব কালাই এর সদস্যরা ও আমন্ত্রিত অতিথিবৃন্দরা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে উপস্থিত হন। এসময় অনুষ্ঠানের সদস্যরা ও আমন্ত্রিত অতিথিবৃন্দরা একে অপরের কুশলাদি বিনিময় করেন।

অনুষ্ঠানে প্রেসক্লাব কালাই এর সাধারণ-সম্পাদক এবং দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভার এর কালাই উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর এর সঞ্চালনায়ে প্রেসক্লাব কালাই এর সভাপতি এবং দৈনিক আজকের পত্রিকার ও ডেইলি এশিয়ান এইজ জেলা প্রতিনিধি মো. আতাউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলার নির্বাহী অফিসার মো. আবুল হায়াত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলার কৃষি কর্মকতা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াসিম আল বারী, উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. জুয়েল, উপজেলার এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো. মোখলেছুর রহমান প্রমুখ।

এ সময় প্রেসক্লাব কালাই এর উপদেষ্টামন্ডলী ও অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, কালাই ময়েন উদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রায়হান, কালাই উজেলার গাড়ইল দারল উলুম আমিনিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো.গোলাম মুর্তজা, কালাই প্রেসক্লাবের সাধারণ-সম্পাদক ছেলিম মো. সেলিম সারোয়ার শিপন ও প্রচার সম্পাদক আব্দুন নূর নাহিদ, কালাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুনছুর রহমান ও সাধারণ-সম্পাদক এম এ করিম, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমানসহ প্রেসক্লাব কালাই এর সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশ জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর কল্যাণ কামনা এবং কালাইয়ের প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কমনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কালাই আহলে হাদিস মসজিদের খতিব ও হাতিয়র কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মো. সেলিম রেজা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme