ফরিদপুরে ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড ৮ গ্রাম

ফরিদপুরে ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড ৮ গ্রাম

file photo

ফরিদপুরের আলফাডাঙ্গায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে গাছপালা ও কাঁচা-পাকা ঘরবাড়িসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে বন্ধ হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। এতে উপজেলার অন্তত আট গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। কালবৈশাখী ঝড়টি প্রায় ১০ মিনিটি স্থায়ী হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। ঝড়ে উপজেলার পৌরসদরসহ প্রায় ৮থেকে ৯টি গ্রামের ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটি, গাছপালা ভেঙে পাওয়ার খবর পাওয়া গেছে। সবশেষ সন্ধ্যয় এ রিপোর্ট লিখা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে উত্তর-দক্ষিণ দিক থেকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় আঘাত আনে। উপজেলার পৌরসদরের শ্রীরামপুর, মালিডাঙ্গা, মিঠাপুর, নওয়াপাড়া, হিদাডাঙ্গা, বুড়াইচ, বাকাইলসহ বেশ কয়েকটি গ্রাম এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়।

আলফাডাঙ্গা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, ঝড়ে গাছপালার কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। ধান ও বিভিন্ন ধরনের সবজির কিছুটা ক্ষতি হলেও ফসলের বড় ধরনের ক্ষতি হয়নি।

আলফাডাঙ্গা পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার ফাহিম হোসাইন ইভান বলেন, কালবৈশাখী ঝড়ে উপজেলার পৌরসদরসহ অন্তত ৭-৮ টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। অনেক জায়গায় বৈদ্যুতিক তার ছিড়ে গেছে। সকাল ১০টা থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সংযোগ সচল করতে কাজ চলছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme