বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। দুপুর পৌনে ২টার দিকে শহরের চারমাথা কল্পনা ফিলিং স্টেশনের পাশে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার মো. সজল (৫০) এবং তার স্ত্রী হোসনে আরা (৪৫)। তাদের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, সজল ও তার স্ত্রী মোটরসাইকেলে করে হাইওয়ে দিয়ে তিনমাথার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চারমাথা এলাকায় কল্পনা ফিলিং স্টেশনের পাশে পৌছালে একটি কালো মাইক্রোর সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা দুজনেই ছিটকে পড়েন। তখনই পেছনে থাকা দ্রুতগামী একটি বাস সজল ও তার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সজল মারা যান। পরে তার স্ত্রীকে শজিমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply