বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। জেলা বিএনপির নেতারা তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সভাপতি সাইফুল ইসলামসহ দলের নেতারা।

বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৪৯ হাজার। দেশের বৃহত্তর বগুড়া পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।

বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচনে অংশ নিচ্ছেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনি লড়াইয়ে অংশগ্রহণ করায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme