বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

নিউজ ডেস্ক:


মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার হাসাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশাল রমজানকাঠি এলাকার আব্দুল হাকিমের ছেলে কামাল হোসেন (৩০) ও তার মেয়ে মাহিরা মাহি (১০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে করে বাবা-মেয়ে মাওয়ার দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে বাবা-মেয়ে মহাসড়কে ছিটকে পড়ে। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাসাড়া পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে হাসাড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

শ্রীনগর হাসাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, নিহত কামাল হোসেন ও তার মেয়ে মাহিরা মাহির মরদেহ বর্তমানে হাসাড়া হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। বাসটিকে জব্দের চেষ্টা করছে পুলিশ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme