বাঁচতে চায় জয়পুরহাটের নিতু

বাঁচতে চায় জয়পুরহাটের নিতু

নিউজ ডেস্কঃ

জয়পুরহাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী জান্নাতুল মেওয়া নিতু। দীর্ঘদিন ধরে ফুসফুসে ইনফেকশন,পানি জমা সহ লিভারের বিভিন্ন সমস্যায় ভুগছেন। দীর্ঘদিন ধরে একমাত্র মেয়ের চিকিৎসার খরচ বহন করতে করতে দরিদ্র বাবা-মা এখন নিরুপায়।

বিগত কয়েকদিন ধরে নিতু একদম বিছানাগত। দিশেহারা হয়ে অশ্রুশিক্ত নিতুর মা বিছানাগত মেয়েকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আনতে সমাজের হৃদয়বান মানুষদের কাছে চিকিৎসা সহায়তা প্রত্যাশা করেছেন।

নিতুর গ্রামের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দুপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রুকিন্দুপুর গ্রামে। নিতুর সমস্যা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তার পরিবার চেষ্টা করছে নিতু কে ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার। তবে আর্থিক সমস্যার কারণে তারা উন্নত চিকিৎসা করাতে পারছেন না

আসুন নিরুপায় এই পরিবারটির পাশে দাঁড়ায়। যে যার অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিই নিতুকে বাঁচাতে। আপনাদের সহযোগিতায় মেধাবী নিতু বিছানা ছেড়ে সুস্থ শরীরে আবার ফিরে আসতে চায় কলেজ ক্যাম্পাসে।

01950-751224 নিতুর মায়ের এই নাম্বারে বিকাশ করতে পারেন। সরাসরি দেখা করে হেল্প করতে পারেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme