বাস-ইজিবাইক সংঘর্ষে ভাই-বোন নিহত

বাস-ইজিবাইক সংঘর্ষে ভাই-বোন নিহত

প্রতিকী ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জে বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছেন। এ সময় দুই মাস বয়সী শিশুসহ আরও তিনজন আহত হন।শনিবার বিকেলে মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোরেলগঞ্জ উপজেলার ডোনা গ্রামের কালাম মোল্লার ছেলে ইজিবাইক চালক মজনু মোল্লা (৫০) ও তার বোন সুমি আক্তার (৩০)। আহত হয়েছেন নিহত সুমি বেগমের ৩ মাস বয়সী শিশু মিলি আক্তার ও একই পরিবারের ঝুমুর বেগম (৪৮) ও সিয়াম খান (৩৫)।

জানা যায়, শনিবার বিকেলে শরণখোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাস মোরেলগঞ্জ উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

মোরেলগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার আহাদ নাজমুল হাসান বলেন, মজলু মোল্লা ও সুমি বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অপর তিন জনকে খুলনায় স্থানান্তর করা হয়েছে। বিকেল সাড়ে ৪টার দিকে নিহতদের মরদেহ হাসপাতাল থেকে থানায় নেওয়া হয়েছে।

মোরেলগঞ্জ থানার ওসি রাকিবুল হাসান বলেন, দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই দুই ভাই-বোন মারা যান। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুসহ আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে পাঠানো হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। বাসটি আটক করা গেলেও চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme