বাস-মাইক্রোবাস সংঘর্ষে ভাই-বোনের মৃত্যু

বাস-মাইক্রোবাস সংঘর্ষে ভাই-বোনের মৃত্যু

প্রতিকী ছবি

তুলশীগঙ্গা ডেস্ক:


ময়মনসিংহ তারাকান্দায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ভাই-বোনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাদের মা বাবাসহ তিনজন আহত হয়েছেন।

রবিবার সকাল ৮টার দিকে শেরপুর ময়মনসিংহ সড়কের তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুরের শ্রীবর্দী উপজেলার চর শিমুলচরা গ্রামের মোকাদ্দেস রহমান তোরাব ও মনিরা বেগম দম্পত্তির ছেলে আনাছ আহনাফ (৩) এবং বোন মাশুরা নোকাদ্দেছ তানাছ (১৫)।

জানা যায়, বাসটি ঢাকা থেকে গোয়াতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে যেতেই বিপরিত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই-বোন আনাছ আহনাফ (৩) এবং বোন মাশুরা নোকাদ্দেছ তানাছ (১৫) মারা যায়। আহত হন তাদের মা বাবাসহ তিনজন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme