বিএনপির অবরোধের মধ্যে আ.লীগের নতুন কর্মসূচি

বিএনপির অবরোধের মধ্যে আ.লীগের নতুন কর্মসূচি

অনলাইন ডেস্ক:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত দেশব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। মঙ্গলবার দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে এ কর্মসূচি পালনের জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে বিএনপি-জামায়াত যেন হরতাল, অবরোধ ও সমাবেশের নামে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ক্ষতি করতে না পারে সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme