বিএনপির আইনের শাসনের প্রতি আস্থা নেই : হানিফ

বিএনপির আইনের শাসনের প্রতি আস্থা নেই : হানিফ

নিউজ ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির আইনের শাসনের প্রতি আস্থা বা বিশ্বাস নেই। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে দিয়েছিলেন। পরে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা হত্যার বিচার বিএনপি করেনি। সে কারণে যেকোনো অন্যায় অপরাধের বিচার হলেই বিএনপি মনে করে এটি সঠিক হয়নি। স্বাধীনতা বিরোধীদের বিচার হলে বিএনপির আঁতে ঘা লাগে।

শনিবার সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কুষ্টিয়ার কৃতি শিক্ষার্থীদের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ২০১৩ সালে ৫ মে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য হেফাজত ও বিএনপির কর্মীরা ঢাকা শহর শাপলা চত্বরে যে আগুনের তাণ্ডব চালিয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার স্বার্থে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিলে ১০ মিনিটের ভেতর হেফাজত কর্মীরা পালিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যাচার করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ৬১ জন ব্যক্তি নিহতের তালিকা দিয়েছিলেন মানবাধিকার কর্মী আদিউর রহমান। সেটা বিদেশি ও বাংলাদেশের কিছু মিডিয়াতে প্রকাশ হয়। পরে দেখা যায় মৃত দেখানো সেই ৬১ জন হেফাজত কর্মী বেঁচে আছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme