নওগাঁ প্রতিনিধি:
বিএনপির-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও নৃশংস বর্বরতার বিরুদ্ধে নওগাঁয় মানববন্ধন করেছে মহিলা আওয়ামীলীগ।
বুধবার বেলা ১১টায় জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ-সভাপতি রওশন আরা, সাংগঠনিক সম্পাদক লাবনী রানী সাহা, কোষাধ্যক্ষ নাইস আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মরিয়ম আক্তার, জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক ফেন্সি আকতারসহ অন্যান্যরা।
এছাড়াও বক্তব্য রাখেন-জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিমসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন-বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পায়তারা শুরু করেছে। দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ তার যেন নষ্ট করতে না পারে এই জন্য নারী সমাজকে রুখে দাঁড়াতে হবে। রাজপথেই তাদেরকে মোকাবিলা করা হবে।
Leave a Reply