বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের চারজনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের চারজনের মৃত্যু

অনলাইন ডেস্ক


ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঘোষপালা গ্রামের জামাল উদ্দিন (৩৫), তার মা আনোয়ারা বেগম (৬৫) এবং দুই মেয়ে ফাইজা (৬) ও আনিকা (৪)।

জানা গেছে, আজ বিকেলে নিজ বসতঘরে জামাল অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে মেয়ে ফাইজা ও আনিকা ছুটে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় ছেলে ও নাতনিদের বাঁচাতে আনোয়ারা বেগম দৌঁড়ে গিয়ে ধরেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই চারজন মারা যান। খবর পেয়ে নান্দাইল মডেল থানার ওসি আবদুল মজিদ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।

ওসি আবদুল মজিদ বলেন, ‘জামাল উদ্দিনের আরেক কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme