নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মঞ্জু ও বিপ্লব হোসেন নামে দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে শ্যালক-ভগ্নিপতি।
বুধবার দুপুরে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জু ধর্মপুর গ্রামের বাসিন্দা। অপর নিহত বিপ্লব শহর কসবা গ্রামের নেছার আহম্মদের ছেলে।
জানা গেছে, ঘটনার সময় মঞ্জু তার অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে যায়। অসাবধানতাবশত ব্যাটারি চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার শ্যালক বিপ্লবও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply