বিয়ের প্রলোভন দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার

বিয়ের প্রলোভন দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার

নওগাঁর মান্দায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জাহিদ হাসান নামের (১৯) এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জাহিদ হাসান উপজেলার কশব ইউনিয়নের চকবালু গ্রামের আনিছুর রহমানের ছেলে। শনিবার তাকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।ভুক্তভোগী ওই ছাত্রীর মা জানান, মোবাইল ফোনের সূত্র ধরে অভিযুক্ত জাহিদ হাসানের সঙ্গে তার মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময় নওগাঁ শহরে নিয়ে মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন অভিযুক্ত জাহিদ হাসান। আমার স্বামী প্রবাসে অবস্থান করায় মেয়েকে নিয়ে আমি বাড়িতে বসবাস করি। গত সোমবার সন্ধ্যায় আমি বাড়িতে না থাকার সুযোগে জাহিদ হাসান আমার বাড়িতে গিয়ে আবারও ধর্ষণ করেন। পরবর্তীতে আমি বাড়ি ফিরলে মেয়ে সব বিষয়ে আমাকে অবহিত করে। শনিবার সকালে মান্দা থানায় অভিযুক্ত জাহিদ হাসানের বিরুদ্ধে মামলা করেছি।

মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে জাহিদ হাসানের বিরুদ্ধে মামলা করেন। পরে অভিযান চালিয়ে আসামি জাহিদকে গ্রেপ্তার করে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য নওগাঁ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme