বিশ্ব মানবাধিকার দিবসে জয়পুরহাটে ছাত্রদলের মানববন্ধন

বিশ্ব মানবাধিকার দিবসে জয়পুরহাটে ছাত্রদলের মানববন্ধন

নিজস্ব প্রতিবদেক, জয়পুরহাট


বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা, আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা পরিকল্পিত গুম, নির্মম হত্যাকাÐ ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবিতে বিশ্ব মানবাধিকার দিবসে জয়পুরহাটে মানবন্ধন করেছে ছাত্রদল।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে শহরের রামদেও সরকারি বাজলা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট শহর ছাত্রদলের আহবায়ক ও জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক গোলাম মাহফুজ শুভর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল ওয়াহাব, বিএনপি নেতা মতিয়র রহমান, জেলা যুবদলের সাবেক আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ন আহবায়ক শরীফুল ইসলাম, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাইম ইসলাম প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme