নওগাঁ প্রতিনিধি:
‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা ও হাত ধোয়ার কৌশল প্রদশর্নী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে নওগাঁ কেড়ি সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে জেলা প্রশান ও নওগাঁ জনস্বাস্থ্য প্রকৌশল অধিধপ্তর এর আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।
আলোচনা সভায় জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান ও কেড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পরে শিক্ষার্থীদের হাত ধোয়ার কৌশল শেখানো হয়।
Leave a Reply