বিষাক্ত মদপানে তিন জনের মৃত্যু

বিষাক্ত মদপানে তিন জনের মৃত্যু

বগুড়ায় বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো দশজন। শুক্রবার (২৮ মার্চ) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। এর আগে গত বৃহস্পতিবার রাতে শহরের ঠনঠনিয়া এলাকায় কয়েকজন বন্ধু মিলে মদ পান করেন।

মদপানে যারা মৃত্যুবরণ করেছেন তারা হলেন-বগুড়া শহরের ঠনঠনিয়া হাজিপাড়া এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে আওরঙ্গজেব ওরফে চিংটু, হাড়িপাড়া বটতলা এলাকার মৃত আবু তালেবের ছেলে  মোঃ রাসেল এবং জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রাদেব হোসেনের ছেলে আবেদ আলী। এদের প্রত্যেকের বয়স ৩০ থেকে ৪৫ এর মধ্যে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডাঃ আব্দুল ওয়াদুদ জানান, হাসপাতাল মর্গে তিনজনের লাশ রয়েছে। তবে তারা কিভাবে মারা গেছে ফরেন্সিক রিপোর্ট ছাড়া বলা যাচ্ছে না। আমরা শুনেছি এই তিনজন ছাড়াও আরো বেশ কয়েকজন অসুস্থ হয়ে অন্যান্য হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme