বেনাপোল বন্দর দিয়ে ২০০ মেট্রিক টন আলু আমদানি

বেনাপোল বন্দর দিয়ে ২০০ মেট্রিক টন আলু আমদানি

ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট:


দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে ভারতীয় ৮ টি ট্রাকে ২০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।

এ আলুর চালানটি আমদানি করেছে ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ বাংলাদেশ নামে আমদানি কারক এবং ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান।

ট্রান্সমেরিন লজিস্টিক লিমিটেড সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি মাসুম বিল্লা জানান, বুধবার রাতে তাদের ভারতীয় আট ট্রাকে ২০০ মেট্রিক টন আলু আমদানি করেছে। যার প্রতি মেট্রিক আলু আমদানি করতে খরচ পড়ছে ১৯৪ মার্কিন ডলার। এছাড়া আলুর চালানটি আগামী রোববার (১৭ মার্চ) খালাস হবে।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল ইসলাম বলেন, ১৩ মার্চ রাতে ভারতীয় আটটি ট্রাকে ২০০ মেট্রিক টন আলু বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এ আলুর চালানটি বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে ট্রান্সমেরিন লজিস্টিক লিমিটেড সিঅ্যান্ডএফ এজেন্ট নামে একটি প্রতিষ্ঠান। এবং এ আলুর চালানটি দ্রুত খালাস দিতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme