ভারতীয় ডিমের প্রথম চালান এলো বেনাপোল বন্দরে

ভারতীয় ডিমের প্রথম চালান এলো বেনাপোল বন্দরে

অনলাইন ডেস্ক:

রবিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে প্রায় ৬২ হাজার পিস মুরগির ডিম। ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান বিডিএফ কর্পোরেশন ভারতীয় রপ্তানিকারক কানুফ ত্রিপুরা ইন্ডিয়ার মাধ্যমে ডিমের চালানটি আমদানি করে।

আমদানিকারকের মনোনীত সিএন্ডএফ এজেন্ট এমি এন্টারপ্রাইজের প্রতিনিধি জানান, আমদানিকৃত ডিমের আমদানি মুল্য ২ হাজার ৯ শত ৮৮ দশমিক ৪০ ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩ লাখ ৩২ হাজার টাকা। আমদানি মুল্যের উপর ২৮ শতাংশ শুল্ক করাদি পরিশোধ করে বেনাপোল কাস্টমস থেকে ছাড়পত্র নিতে হবে।

বেনাপোল কাস্টমস হাউজের উপ কমিশনার অথেলো চৌধুরী জানান, ‘ডিমের পণ্য চালানটি যেহেতু জরুরি এবং পচনশীল সে কারনে অগ্রাধিকার ভিত্তিতে পণ্যচালান পরীক্ষণ করে খালাশের ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। আশা করছি রাতেই সকল প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। আমরা পুরো প্রক্রিয়াটি মনিটরিং করছি।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme