ভারত থেকে আসছে আলু

ভারত থেকে আসছে আলু

নিউজ ডেস্ক:

বাজারে সরবরাহ বাড়াতে এবং দাম নিয়ন্ত্রণে আনতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তের পর হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ভারত থেকে প্রথমবারের মতো আলু আমদানি।

বৃহস্পতিবার দুপুরে নিশাত এন্টারপ্রাইজ নামের আমদানিকারক প্রতিষ্ঠানের আমদানি করা আলু নিয়ে ভারতীয় ৪টি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে।

এই ৪ ট্রাকে ১০৯ মেট্রিক টন আলু দেশে প্রবেশ করেছে। এর মাধ্যমে প্রথমবার আলু আমদানি কার্যক্রম শুরু হলো।

আমদানিকারক হারুন উর রশিদ হারুন বলেন, স্থানীয় বাজারে আলুর দাম সহনীয় পর্যায়ে রাখতে আলু আমদানি করতে ইম্পোর্ট পারমিট দিয়েছে সরকার। এরইমধ্যে আমরা এলসি খুলেছি। ফলে ভারত থেকে আমরা আলু আমদানি শুরু করেছি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme