ভৈরবে কাভার্ডভ্যান চাপায় নারীসহ নিহত ৫

ভৈরবে কাভার্ডভ্যান চাপায় নারীসহ নিহত ৫

প্রতিকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যানের চাপায় সিএনজি অটোরিকশার তিন নারীসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের পুরাতন ব্রহ্মপুত্র সেতু-সংলগ্ন জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় শনাক্ত করেছে ভৈরব হাইওয়ে পুলিশ। তারা হলেন—নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজপুর গ্রামের সিএনজি অটোরিকশাচালক শাহিন মিয়া (২৪) ও যাত্রী রাজন মিয়া (২২)।

নিহত অপর তিন নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের মরদেহগুলো ভৈরব হাইওয়ে থানায় রেখে পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ছাড়া দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় লোকজন জানায়, সকাল সাড়ে ৯টার দিকে নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা এলাকা থেকে তিনজন নারী ও একজন পুরুষ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ভৈরবের দিকে আসছিল। অটোরিকশাটি পুরাতন ব্রহ্মপুত্র সেতু পাড়ি দিয়ে ভৈরব প্রান্তের জগন্নাথপুর এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা ফ্রেশ কোম্পানির একটি কাভার্ডভ্যান সেটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে বিপরীত দিক থেকে আসা অপর একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে চালক ও চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme