মওলানা ভাসানীর সমাজদর্শন নিয়ে জয়পুরহাটে নানা আয়োজন

মওলানা ভাসানীর সমাজদর্শন নিয়ে জয়পুরহাটে নানা আয়োজন

জয়পুরহাট প্রতিনিধিঃ


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকায় শশুরবাড়িতে দীর্ঘদিন বসবাস করেছেন মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সেসময় তিনি পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসহ নানা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। দেশ-বিদেশে তার সমাজদর্শন নিয়ে বীরনগর উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ভাসানীর জীবনী প্রদর্শন করা হয়। শনিবার থেকে রবিবার পর্যন্ত চলে এ আয়োজন।

মওলানা ভাসানী স্বপ্ন বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক মনোয়ার চৌধুরী মেরিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রোমানিয়া ট্রেড ইউনিয়ন নেতা দ্যুমিত্র ফোরনিয়া, তুরস্কের ট্রেড ইউনিয়ন নেতা রমাজান চাকিরচি, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, বাসদের কেন্দ্রীয় সহকারী সাধারন সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন ও মওলানা ভাসানী স্মৃতি সংসদ নির্বাহী কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক।

মওলানা ভাসানী স্মৃতি সংসদ নির্বাহী কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, ‘মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর শশুরবাড়ি জয়পুরহাটের পাঁচবিবির বীরনগর এলাকায়। এ উপজেলার তিনি কলেজ, হাসপাতাল, মুসাফিরখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তার পায়ের ছাপ এ এলাকায় পড়েছিল। বিগত সময়ে তার ইতিহাস নতুন প্রজন্মের মাঝে প্রকৃতভাবে তুলে ধরা হয়নি। এজন্য আমরা তার জীবনদর্শন বিষয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme