মাদরাসায় যাওয়ার পথে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

মাদরাসায় যাওয়ার পথে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদরাসায় যাওয়ার পথে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (২ মার্চ) এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

শনিবার (১ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শারুপ (১৮) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিরাজ মিয়ার নতুন বাড়ির নুর নবীর ছেলে।

জানা যায়, ভোরে মাদরাসায় আরবি পড়ার জন্য যাওয়ার পথে শারুপ ভিকটিমকে রাস্তা থেকে নিরিবিলি জায়গায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় এক পথচারী দেখে ফেললে সারুপ পালিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনদের মাধ্যমে আপস-মীমাংসার চেষ্টা চলে। ভিকটিমের মা সঠিক বিচারের দাবিতে স্থানীয় মীমাংসাতে রাজি হননি। একপর্যায়ে ভিকটিমের মাকে বিশ হাজার টাকার প্রলোভন দেখানো হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌয়জুল আজিম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আসামি করে মামলা নেওয়া হয়েছে। পুলিশ আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে। অপরদিকে ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme